মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৭:৫৯ পিএম

'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ' প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে একটি র‍্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার। 

র‌্যালিটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন-নার্স সুপারভাইজার নাজমা খাতুন, ইসমত আরা, বেলাতুন্নেসা ও জনস্বাস্থ্য অফিসার আজিরন খাতুন নার্সিং সেবার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্ম দিন উপলক্ষে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। 

র‌্যালিতে হাসপাতালের নার্স, ব্রাদার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষানবিশ সেবিকারা অংশগ্রহণ করে। পরে তত্ত্বাবধায়কের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft