প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৭:৪৯ পিএম

বর্ণ্যাঢ্য নানা আয়োজনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির একবছর পূর্তি ও ঈদ পূর্নমিলণী অনুষ্ঠান ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২মে) বেলা ১১টায় কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষপূর্তি উৎসবের সূচনা করেন-জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকীর, জুয়েল চৌধুরী, সাইফুল আহাদ সেলিম, এ্যডভোকেট জামাল হোসেন মিয়া, আলী আশরাফ পিয়ার, মাহমুদা বেগম, গোলাম মো: নাসির, আলী আজগর মানিক সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও ৯টি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।