গাংনীতে ভ্যানচালক হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৮:০০ পিএম

মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো-ওই গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)। 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল সকালে চাচাতো ভাই ও ভাতিজার হাতে নির্মমভাবে খুন হয় ভ্যান চালক আব্দুল আলীম। 

একই সময়ে আহত হন চাচা খলিলুর রহমান। এ ঘটনায় নিহত আব্দুল আলীমের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহার নামীয় আসামী হচ্ছেন সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু। 

এরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়র বাড়ি অবস্থান করছিল। এদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টীম তাদেরকে গ্রেপ্তার করে। দুই জনকেই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft