প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৩:৩৬ পিএম

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে নবীনবরণ, বিদায়, অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকালে মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ প্রফেসর মো.আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দু বারের সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্য এমপি রমেশ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে নারীরা সফল হচ্ছেন। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হও সফলতা তোমার দরজার কড়া নাড়বে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও অভিভাবক গণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদাণ করা হয়।