স্কুলছাত্রীর নগ্ন ভিডিও করে ছড়িয়ে দেয়ার হুমকি, যুবক গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:২৪ পিএম

রাজবাড়ীতে মোবাইলে স্কুলছাত্রী এক কিশোরীর নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৮ মে) রাত ১১টায় রাজবাড়ী থানায় পর্নোগ্রাফি আইনে ওই কিশোরীর মা মামলা করার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম শাজাহান মোল্লা। তিনি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর চর পাড়ার বাসিন্দা। 

উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন মামলা হওয়ার কথা জানিয়েছেন। 

পরিবারের বরাতে তিনি বলেন, 'শাজাহান মোল্লা সপ্তম শ্রেণির ওই ছাত্রীর গোসলের ছবি ও ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরে ওই মেয়েকে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে কুপ্রস্তাব দেয়। পরে ওই কিশোরী তার মা-বাবার কাছে ঘটনা জানায়। এরপরই মেয়ের মা থানায় মামলা করেন।' 

তিনি বলেন, ’মামলা করার পরে ওই আসামিকে গেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft