বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ: কারাগারে শিক্ষক
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:২১ পিএম

গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মে) সকালে ওই শিক্ষককে সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়। 

পরে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। আগের দিন সোমবার রাতে একই কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ মে) দুপুরের দিকে ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক। পরদিন সোমবার (৮ মে) ভুক্তভোগীর মা ওই শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৩/১৯৪)। 

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে। 

ইতিপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ থাকলেও নানা আশঙ্কায় কেউ থানায় অভিযোগ করেননি। ওই শিক্ষকের বাড়ি গোপালগঞ্জ পৌরসভার শান্তিবাগ এলাকায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. অহিদ আলম লস্কর সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে সরকারি কলেজের দায়িত্বরত মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, এর আগে একাধিকবার তিনিসহ তার সিনিয়র শিক্ষকরা তাকে নানাভাবে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। কিন্তু ওই শিক্ষক নিজেকে বদলাতে পারেননি। তার নামে এসব নানা অভিযোগ আমরা পেলেও সঠিক প্রমাণ না মেলায় ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft