প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:১৬ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি বোরো মৌসুমে ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার আগ্রহী চাষিদের নাম নিবন্ধন করে লটারির মাধ্যমে বাছাই পুর্বক ৩০ টাকা কেজি দরে ৭৮০ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।
রোববার দুপুর ১২ টায় উপজেলার রানীগঞ্জ এলএসডি খাদ্য গুদামে এ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস আয়োজিত এ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন-উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
সরকার সরা সরি কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৭৮০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে।
উদ্ভেধনকালে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, কৃষক প্রতিনিধি ও উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ,ওসিএলএসডি মোঃ রেজবানুল হক ও মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ময়নুল ইসলাম প্রমুখ।