'সারাবিশ্বের নেতারা শেখ হাসিনার প্রশংসা করছেন'
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:১৯ পিএম আপডেট: ০৮.০৫.২০২৩ ৫:২০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ সারাবিশ্বের নেতারা তাঁর প্রশংসা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।

সোমবার (৮ মে) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সহ সকল ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের সময়ে হয়নি।

আর এ উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধী চক্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।

কোন ষড়যন্ত্রই যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাঁধা সৃষ্টি করতে না পারে সেজন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলে চোখ কান খোলা রাখার পরামর্শ দেন এমপি গোলাপ।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবানও জানান ড.আবদুস সোবহান গোলাপ।

এর আগে সকালে উপজেলার কয়ারিয়া ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন ড.আবদুস সোবহান গোলাপ,এমপি।

এসময় উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি)কায়েসুর রহমান, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর মাহমুদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, সিডি খান ইউনিয়নের চেয়ারম্যান  চান মিয়া  শিকদার, রমজানপুর ইউনিয়ন চেয়ারম্যান বিএম মিল্টন ইব্রাহিম, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft