ফরিদপুরে গণিত পরীক্ষায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৯:২৩ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধোলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (০৭ মে) সকালে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা যায়, গণিত পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের কারণে উপজেলার হিদাডাঙ্গা মাদ্রাসার দু'জন ও গোপালপুর মাদ্রাসার একজনসহ মোট তিনজন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

এসময় দায়িত্বপ্রাপ্ত দু'জন শিক্ষককেও (আলহেরা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. আব্দুল হালিম ও শিয়ালদী মাদরাসার সহকারী মৌলভী মো. আফজাল হোসেন) দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, পরীক্ষার শৃঙ্খলা রক্ষাতে ও অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বপ্রাপ্ত দুই'জন শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft