ফরিদপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৯:২৫ পিএম

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের অসহায় কৃষক মোঃ আতাউল গনির প্রায় ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগ। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগ ও সংগঠনের আহবায়ক জিয়াউর রহমান মিঠু'র সভাপতিত্বে রোববার বেলা ১২ টায়  ধান কেটে ঘরে তুলে দেয়া হয়। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান রাহাত খান, সদস্য লিটু শরীফ,সদস্য দাউদুজ্জামান দাউদ, সদস্য জাহিদুল ইসলাম জাহিদসহ জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।

ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে অসহায় কৃষকদের ধান কেটে দেয়ায়  স্থানীয় পর্যায়ে যুবলীগ তথা সরকারের ভাবমূর্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে বলে সর্বস্তরের জনগণ মনে করে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft