গাংনী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৭:২৩ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সাধারণ জাহিদুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত জাহিদুল গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মছের উদ্দীন সর্দারের ছেলে। 

বামন্দী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইসরাফিল সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাতে বামন্দী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আব্দুর রাজ্জাক, জানান সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা মামলায় জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহিদকে রোববার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft