মুজিবনগরে বীর নিবাস পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৭:২৫ পিএম

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, বীর নিবাস গড়তে কোন রকম অনিয়ম বা গুণগত মান খারাপ হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। 

বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস করে দিচ্ছেন। 

আর এই বীর নিবাস সঠিক ভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য আমাদের আজকের পরিদর্শনে আসা। বীর নিবাস যেন মানসম্পন্ন এবং সুন্দরভাবে হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 

রোববার সকালে বাগোয়ান গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন (জামান) এর বীর নিবাস পরিদর্শন কালে এ কথা বলেন তিনি। 

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এ সময় বীর নিবাসের বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সাথে কথা বলেন। 

এসময় মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft