হিলিতে দুই দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৭:১৫ পিএম

২০২২-২৩ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কৃষকদের নিয়ে দুই দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৭ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন-প্রধান অতিথি দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামীম আশরাফ। 

কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন-জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জাফর ইকবাল। 

আজ প্রথম দিনে প্রশিক্ষনে অংশ গ্রহন করেন উপজেলার ৩০ জন কৃষক। প্রশিক্ষণ শেষে প্রতিটি কৃষককে বিনামুল্যে সার বীজ ও সম্মানী প্রদান করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft