পাবনায় মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৭:৫৭ পিএম

আগামী ১৫ মে রাষ্ট্রপ্রতি সাহাবুদ্দিন নিজ জেলা পাবনায় ৪দিনের রাষ্ট্রিয় সফরে যাবেন। এই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পাবনা জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের হামিদ রোডে আ.লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা আ’লীগের সভাপতি আব্দুর রহিম লাল, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আনিস মেম্বর, চাটমোহর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ, সুরুজ বিশ্বাস সহ জেলা ও বিভিন্ন উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

বক্তারা আগামী ১৫ মে মহামান্য রাষ্ট্রপ্রতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের  ৪ দিনের রাষ্ট্রীয় সফর সফল করতে নেতাকর্মীদের আহবান জানান। 

এসময় প্রধান অতিথি গোলাম ফারুক প্রিন্স এমপি পাবনা জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন ২০২৩ইং আগামী জুনে শেষ করার আহবান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft