শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম মৃত্যুবার্ষিকী রোববার
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৮:৩৫ পিএম

স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাৎ বার্ষিকী আগামীকাল রোববার।

এ উপলক্ষে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে স্মৃতি পরিষদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

কর্মসুচির মধ্যে রয়েছে- মিলাদ ও দোয়া  মাহফিল, তবারক বিতরণ, স্মরণ  সভা  ও স্মরণিকা  প্রকাশ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রোববার (৭ মে) সকালে গাজীপুর  সিটি কর্পোরেশনের  ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে মিলাদ ও দোয়া  মাহফিল, তবারক বিতরণ ও স্মরণ  সভা অনুষ্ঠিত হবে।

শহীদ  আহসান উল্লাহ  মাস্টার (গাজীপুর-২ গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য। 

তিনি জাতীয় শ্রমিক লীগের  কার্যকরী সভাপতি  ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- (বিলস)-এর চেয়ারম্যান। তিনি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে যুক্ত ছিলেন। 

১৯৯২ সালে উপজেলা পরিষদ বিলোপের পর চেয়ারম্যান সমিতির আহবায়ক হিসেবে উপজেলা পরিষদের পক্ষে মামলা করেন এবং দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি গ্রেফতার হন ও কারা ভোগ করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি জোট সরকারের মদদপুষ্ট একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গ্রামের বাড়ি হায়দরাবাদ, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ ও শ্রমিক লীগসহ আহসান উল্লাহ মাস্টারের  শাহাদৎ বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   শহীদ আহসান উল্লাহ মাস্টার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft