শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৭:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি হেরোইন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। 

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার বাটুল পাড়া আমবাগানে অভিযান পরিচালনা করে। 

৫ চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে বিজিবি সদস্যরা। 

এসময় ২টি বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরবর্তীতে টহল দল বস্তা ২টি তল্লাশী করে ২৭ হাজার পিস ইয়াবা ও ১ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। 

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান-৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft