হিলিতে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৭:০৭ পিএম

কৃষিকে যান্ত্রিকীকরণ এর লক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভর্তূকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ মে) সাপ্তাহিক ছুটির দিনে উপজেলা কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৯ লাখ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান কাটা ও মাড়াইয়ের মেশিনটি) আলীহাটের কৃষক মো: রায়হান হোসেনের কাছে হস্তান্তর করেন-হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম।

এসময় সেখানে উপজেলা কৃষি অফিসার মোছা: আরজেনা বেগম, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুব হোসেন, এসআই হাসিনুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। 

কৃষক রায়হান বলেন, চলতি বোরো মৌসুমে আমি ৫০ ভাগ ভর্তূকি দিয়ে কম্বাইন্ড হারভেষ্টর মেশিন পেয়ে খুব খুশি হয়েছি। সেই সাথে সরকারকে তিনি ধন্যবাদ জানান তাকে এই প্রকল্পের আওতায় আধুনিক কম্বাইন্ড হারভেষ্টর মেশিন দেয়ার জন্য।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা: আরজেনা বেগম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক হাকিমপুর উপজেলায় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীরণ প্রকল্পের আওতায় ৩৯ লাখ টাকা মুল্যের কম্বাইন্ড হারভেষ্টর এই মেশিনটি আলিহাট ইউনিয়নের কৃষক রায়হানকে দেওয়া হয়েছে। কৃষক রায়হান দিয়েছেন ২৩ লাখ ২০ হাজার টাকা এবং সরকারি ভর্তূকী ১৫ লাখ ৮০ হাজার টাকা ভর্তূকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft