দশমিনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৪২ পিএম

পটুয়াখালীর দশমিনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

উপজেলা চৌকি লিগ্যাল এইড কমিটির আয়োজনে শুক্রবার (২৮  এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় আদালত চত্বরে উপজেলা আইনজীবী সমিতি ভবনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে এ উপলক্ষে সকাল ১০ টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‍্যালীটি আদালত চত্বরে এসে শেষ হয়।

দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-অ্যাডভোকেট খোরশেদ আলম,উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.সিকদার গোলাম মোস্তফা,  অ্যাডভোকেট মো.ইকবাল মাহমুদ লিটন, অ্যাডভোকেট ইকবাল হোসেন. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুরন্নাহার খান ডলি,উপজেলা সাহস্থ ও প.প. কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান, দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস, স্থানীয় জনপ্রতিনিধিগণ প্রমুখ।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft