দাবি আদায়ে কর্মসূচিতে পরিবর্তন করবে বিএনপি
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:০৭ পিএম

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে এবার কর্মসূচি পরিবর্তন করতে যাচ্ছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের জন্য অতীতে আওয়ামী লীগের আন্দোলনের মতো ক্ষমতাসীনদের চাপে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (২৮ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণমাধ্যমকে এ কথা বলেন।

মঈন খান বলেন, যেখানে পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে কর্মসূচির বিষয়ে। বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে একটি নতুন ধারা আমরা সংযোজন করেছি। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পরিবর্তন আনব।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এটিই হলো বর্তমানে স্ট্যান্ড। নির্বাচনে যাতে জনগণ না যায় সে ধরনের ব্যবস্থা নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য বা ইয়াজ উদ্দিন সরকারকে ফেলে দেয়ার জন্য আওয়ামী লীগ যে ধরনের আন্দোলন করেছে, যা যা কর্মসূচি নিয়েছে বিএনপিও সেগুলোই করবে।

এদিকে নানা দাবিতে গতবছরের আগস্ট থেকে সভা সমাবেশসহ নানা আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছে বিএনপি। রমজান মাসেও তাদের আন্দোলন অব্যাহত ছিল। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির টানা কর্মসূচিতে এবার আসতে পারে পরিবর্তন। সরকার দাবি পূরণ না করলে রাজপথের আন্দোলনেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।
 
নির্বাচন নিয়ে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা তৈরি হলেই নির্বাচনে যাবে বিএনপি। জনগণের দাবি পূরণে সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনের জন্যও ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft