কাপাসিয়ায় চোলাই মদ পান ও বিক্রির দায়ে ২ জনের কারাদণ্ড
গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৩:৫৮ পিএম আপডেট: ২৮.০৪.২০২৩ ৭:২০ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় চোলাই মদ সেবন ও বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার  উপজেলার দুর্গাপুর  ইউনিয়নের তারাগন্জ বাজার সংলগ্ন ঘিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় চুলাই মদ প্রস্তুতকরণ, মদপান, বিক্রি ও এলাকার শান্তি নষ্ট করার দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন-নাদিম (২২) ও সুমিত্রা রানী (২৫)। তাঁদের দুজনের বাড়ি দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট এলাকায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন দৈনিক জবাবদিহিকে বলেন, গতকাল বিকেল আনুমানিক ৩টায় ওই দুই যুবক ও যুবতী চোলাই মদ পানের পর বিক্রির জন্য বাজারের ব্যাগে মদের বোতল পাওয়ায় যায় ও এলাকার শান্তি নষ্ট করেন। 

এসময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে মদপানের ও বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬/৫ দ্বারায় দুইটি মামলায় তাঁদের একজনকে এক মাস ও অপরজনকে পনেরো দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসিল্যান্ড আরও বলেন, কারাদণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর জন্য কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন (খোকা),ইউপি সদস্য আমজাদ হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, থানার উপপরিদর্শক মাসুদ সহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft