প্রাথমিক শিক্ষকদের চলতি বছরের বদলি কার্যক্রম শেষ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১:৩৪ পিএম

সারাদেশে ২০২৩ সালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হয়েছে। তাই নতুন করে কোনো আবেদন নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

গতকাল (বুধবার ২৬ এপ্রিল) অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপা.) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম-২০২৩ এরই মধ্যে সম্পন্ন হওয়ায়, বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই।

এদিকে, চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানিমুক্ত হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, তদবির, ঘুষ বাণিজ্য ও শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।

উল্লেখ্য, প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা, এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সবশেষ আন্তঃসিটি করপোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। 
 
ফলে চলতি বছর আর কোনো বদলি কার্যক্রম হবে না। তাই এ বিষয়ে শিক্ষকদের কোথাও যোগাযোগ না করার জন্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft