প্রধানমন্ত্রীর জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন
বাসস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১:৪১ পিএম আপডেট: ২৭.০৪.২০২৩ ৪:২৫ পিএম

জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন। 

নজরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।  

তিনি আরও বলেন, কীভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক এবং অন্যান্য মানব ক্রিয়া মানবজাতি এবং গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কেও প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়।
 
প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এ সময় তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে ছিলেন। 


জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft