মায়ের জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জাহাঙ্গীর
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮:৪৭ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

পাশাপাশি তার মা জায়েদা খাতুনের নামেও মেয়র পদের আরেকটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মেয়র পদের প্রার্থিতা নিয়ে গাজীপুরে তুমুল আলোচনার মধ্যেই বুধবার (২৬ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কাছে দুটি মনোনয়ন ফরম তোলার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাহাঙ্গীর আলমের নিজের ও তার মায়ের মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে।

 জানা গেছে, ২৬ এপ্রিল পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

তফসিল অনুযায়ী আগামীকাল পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন প্রার্থীরা। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ৯ মে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ করা হবে আগামী ২৫ মে।

গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩ হাজার ৪৯১টি। এছাড়া অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৮৬টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ৪৭৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ৪৯১ জন ও পোলিং অফিসার থাকবেন ৬ হাজার ৯৮২ জন।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft