স্টিলের ব্রিজ ভেঙে নদীতে ট্রাক-প্রাইভেটকার
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৯:১০ পিএম আপডেট: ২৬.০৪.২০২৩ ৯:১১ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে একটি লরি ট্রাক, প্রাইভেট কার সহ স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) বিকেলের এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ত্রিশাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৮০ এমবিএ ট্রান্সফরমার ৪২ চাকার লরি দিয়ে ময়মনসিংহ নেওয়ার পথে বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এসময় লরির পাশে থাকা একটি যাত্রীবাহী প্রাইভেট কারও নদীতে পড়ে যায়।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, 'আমরা পৌনে ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এতে প্রাইভেট কারে থাকা চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়িটি যাওয়ায় সময় পুরাতন বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে দুই লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনের গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করত।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল মাহমুদ জানান, ময়মনসিংহে পাওয়ার গ্রিড অব কম্পানিতে নতুন করে ৮০ এমবিএ ট্রান্সফরমার সংযোজনের জন্য ঢাকা থেকে লরিযোগে নিয়ে আসা হচ্ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ময়মনসিংহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft