তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের ব্যবধানে হারালো বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৮:৩৫ পিএম আপডেট: ২৬.০৪.২০২৩ ৮:৩৭ পিএম

তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২৬ এপ্রিল) সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে 'ডি' গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন পুজা দাস, থুইনুয়ে মারমা, অধিনায়ক রুমা আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও তৃষ্ণা রানী।

এদিন ম্যাচের শুরু থেকেই তুর্কমেনিস্তানকে চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। পাঁচ মিনিটের মধ্যেই দুই গোলের লিড পায় দলটি। তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন পুজা দাস। 

এর দুই মিনিট পর গোল পান থুইনুয়ে মারমা। বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় বাংলাদেশ। ৬০তম মিনিটে সফল স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। ৮২তম মিনিটে ব্যবধান ৫-০ করেন তৃষ্ণা রানী। 

স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। তুর্কমেনিস্তানের জালে পাঠানো শেষ গোলটিও আসে পেনাল্টি থেকে। 

বাছাইপর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ সিঙ্গাপুর। তাদের বিপক্ষে আগামী ৩০ এপ্রিল মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের দল।

উল্লেখ্য, বাছাই পর্বের প্রথম ধাপে গ্রুপ সেরা হতে পারলে সুযোগ মিলবে দ্বিতীয় ধাপে খেলার। এরপর মূল পর্বে। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ বয়সীদের খেলায় দুই ধাপ পেরিয়ে মূল পর্বে খেলেছিল মেয়েরা। যদিও মূল পর্বের অভিজ্ঞতা অবশ্য সুখকর ছিল না বাংলাদেশের জন্য।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft