নাটোরে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:২৮ পিএম

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবলুকে হত্যা চেষ্টাকারীদের সাংগঠনিক ব্যবস্থা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার নুরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শত শত নারী-পুরুষ মানববন্ধনে উপস্থিতি ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ বছরে মইনুল হক চুনু চেয়ারম্যানের নির্দেশে তার সমর্থকদের হাতে আওয়ামী লীগ নেতা কর্মী মারপিট, জখম সহ লাঞ্ছিত হয়েছে। 

গত ২২ এপ্রিল তার বাহিনী এরশাদ, আলম, বদির হাতে নির্মমভাবে আহত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এমদাদুল হক বাবলু। তার হাত ও পা ভেঙ্গে দেয়া হয়েছে। এছারা আরো আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।  

এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের সুদৃষ্টি কামনা করেছে বক্তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবুবকর সিদ্দিক রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, কলম ডিগ্রি কলেজের অধ্যাপক মনোয়ার সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আহত বাবলু মেম্বারের ভাই মধু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম কাজল,  সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাচ্চু সরদার, স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত (২২ এপ্রিল) নুরপুর বাজারে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনুর নির্দেশে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা বাবলু সহ বেশ কয়েকজনের উপর হামলা করে। এতে প্রায় ১০ জন আহত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft