বাউফলে উপজেলা চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:২৫ পিএম আপডেট: ২৬.০৪.২০২৩ ৬:২৬ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  জসিম উদ্দিন ফরাজীর সভাপত্বিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-হামলার শিকার উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরমেয়র জিয়াউল হক জুয়েল, বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে হাসীব আলম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দাশপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বগা ইউপি চেয়ারম্যান মাহামুদ  হাসান,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সিপন, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান প্রমূখ।  

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকার উপস্থিত হন। 

সমাবেশে বাউফল আওয়ামী লীগের ১০ শীর্ষ নেতা স্থানীয় এমপি আসম ফিরোজের বিরুদ্ধে হাতে হাত রেখে একাত্বা প্রকাশ প্রকাশ করেন। তারা দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের উপর হামলার মদদদাতা হিসাবে আসম ফিরোজকে দায়ী করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর আনন্দ মিছিলে আবদুল মোতালেব হাওলাদারে উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এমপি আসম ফিরোজের কয়েক অনুসারীরা। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft