মেহেরপুরে পৃথক স্থানে কলা-পেঁপে গাছ কেটে তসরুপ
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:৫৭ পিএম আপডেট: ২৬.০৪.২০২৩ ৭:০১ পিএম

মেহেরপুরে মানুষে মানুষে শত্রুতার খেসারত দিতে হচ্ছে বিভিন্ন ফসলকে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায়  একের পর এক ফসল কেটে তসরুপ করছে দুর্বৃত্তরা। 

মেহেরপুরে রাতের আধারে বা প্রকাশ্যে ফসল তসরুপের ঘটনা যেন নিত্যদিনের। সামান্য বিরোধের কারণে ফসল কেটে তসরুপ,বিষ দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই। 

কিছুদিন আগেও সদর উপজেলার বেলেগাড়ির মাঠে পূর্বশত্রুতার জেরে তামাক কেটে তসরুপের ঘটনার রেশ কাটতে না কাটতেই মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া পাঁচ চারার মাঠে প্রায় দেড় বিঘা পেঁপে গাছ ও বোরিং মাঠ এলাকায় প্রায় আড়াই বিঘা জমিতে লাগানো কলা গাছ উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা। 

বুধবার পৃথক পৃথক সময়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুল লতিফ তার শরীকআনা প্রায় দেড় বিঘা জমিতে ৭-৮ মাস পূর্বে পেঁপের চারা রোপন করেন। প্রতিটি গাছেই পেঁপে এসেছিল। ওই জমি নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে। 

এদিকে ওই জমি নিজেদের দাবী করে বুধবার সকালে একই গ্রামের তোফাজ মালিথা ছেলে তোবারক হোসেন তুহিনের নেতৃত্বে তার লোকজন সকালের দিকে ওই জমিতে প্রবেশ করে দেড় বিঘা জমিতে লাগানোর সমস্ত পেঁপে গাছ কেটে তছরুপ করে। খবর পেয়ে সদর উপজেলার বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। 

অপরদিকে একই মাঠের ৩’শ গজ দূরে বোরিং মাঠে এলাকার মহব্বত দফদারের ছেলের আব্দুল হুদার নিজস্ব জমিতে লাগানো দেড় বিঘা জমিতে লাগানো প্রায় নয় শতাধিক কলা গাছের অধিকাংশ উপড়ে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। সকালে জমির মালিক বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

এঘটনায় ভূক্তভুগী কৃষকরা এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। 

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft