খুলনায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৮:৩২ পিএম

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। তারপরে চলছে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং। ফলে বৃষ্টি না থাকায় নাভিশ্বাস উঠেছে সাতক্ষীরাসহ গোটা দেশের র্কমজীবী মানুষের। 

গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা।। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় খুলনায় বৃষ্টির জন্য সালাতুল ইস‌তেস্কার আদায় করা হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) সকালে খুলনা মহানগর ইসলামী আন্দোলনের আয়োজনে নগরীর শহিদ হাদিস পার্কে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।

এতে নগরীর বিভিন্ন এলাকায় আগত মুসল্লিরা অংশ নেন।

নামাজের ইমামতি করেন-গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মুহতানীম ও ইসলামী আন্দোলনের নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

খুদবা ও দোয়া পরিচালনা করেন-ফুলবাড়িগেট জামিয়া এমদাদিয়া দিবানৈশ মাদ্রাসার মুহতামীম মাওলানা গোলামুর রহমান।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুলনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft