প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৮:৪১ পিএম আপডেট: ১৯.০৪.২০২৩ ৮:৪৬ পিএম

পাবনায় দেড় কোটি টাকার হেরোইন সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২ এর একটি চৌকষ দল ঈশ্বরদী পৌরসভার পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে থেকে ১ কেজি ৪৬৫ হেরোইন উদ্ধার করে।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এসময় ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সিরাজুল ইসলামের স্ত্রী মেরজাহাতুন (৩৬), ঈশ্বরদির পেয়ারাখালি গ্রামের আজমের ছেলে মোঃ ইমরান (২৭), রাজশাহী -গোদাগাড়ী থানার গোলবাহার (৫০) ও নওগাঁ জেলার পারকাসুন্দিয়া গ্রামের মনিরুলের স্ত্রী শেনারা খাতুন (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় হেরোইন বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের শেষে জব্দকৃত আলামতসহ তাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
জ/আ