নাটোরে বিসিকের উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত
নাটোর
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:১৩ পিএম

নাটোরে বিসিকের উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে শহরের দত্তপাড়ায় বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নাটোরের সহযোগিতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। 

এসময় শিল্প প্রতিষ্ঠানের শতাধিক কর্মচারিকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেয়া হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বার্থে বা নিজেদের স্বার্থে হলেও শিল্প  মালিকদের আরও সচেতন হতে হবে অগ্নি নির্বাপনে। প্রতিটি শিল্প কারখানায় নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থা সচল রাখতে হবে। যে কোন অগ্নিকান্ডের মত দুর্ঘটনায় আতংকিত না হয়ে সাবধানে কাজ করতে হবে। 

বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, পুলিশ সুপার সাইফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারি পরিচালক একেএম মুরশেদ, শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা ও সাধারণ সম্পাদক আবদার রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft