ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো'র শুভেচ্ছা দূত হলেন ফেরদৌস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:২৬ পিএম

আগামী ৬-৮ অক্টোবর ২০২৩ সালে কানাডার টরোন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে  'ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো'- ২০২৩। কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে এই আয়োজনটি। 

এই আয়োজনের সাথে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের এক্সটপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা) সংযুক্ত হয়েছে।

মূলত কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও ব্যবসার সম্ভাবনা জানাতে এবং দেশটিতে রপ্তানি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ এপ্রিল) বিকালে আন্তর্জাতিক আয়োজন ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩' এর শুভেচ্ছা দূত হিসেবে এবার চুক্তিবদ্ধ হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এবছর শুভেচ্ছা দূত হিসাবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ফেরদৌস।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শুভেচ্ছা দূতের কথা জানানো হয়। 

এসময় ফেরদৌস বলেন,  শুভেচ্ছা দূত হিসেবে আমাকে বিবেচনায় করার ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার ওপর আস্থা রেখেছেন। এর আগে নায়িকা নিপুন শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন। তার ধারাবাহিকতায় আমি এবার সম্পৃক্ত হলাম

তিনি বলেন, বাংলাদেশের আর্থিকখাতের সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বিশ্বমানের অনুষ্ঠানটি আমি আমার দায়িত্ব পালন করব। তিনি উপস্থিত সকলকে রমজানুল মোবারক।  আগাম ঈদ শুভেচ্ছা জানান।

এদিকে, সুষ্ঠুভাবে আয়োজন করতে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩’ এর বিপনন সহযোগী হিসাবে অ্যাড পয়েন্ট এবং বিহ্যাপি এন্টারটেইনমেন্ট চুক্তিবদ্ধ হয়েছে। 

সংবাদ সম্মেলনে ফেরদৌস আহমেদ ছাড়া আরও উপস্থিত ছিলেন-আরিফ রহমান, চেয়ারম্যান, অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩ ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই), নাসির কাশেম, ভাইস প্রেসিডেন্ট, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই), ফারজানা আলী রহমান, কান্ট্রি ডিরেক্টর, কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আফতাব বিন তমিজ, সিইও অ্যাড পয়েন্ট, সাকিব সনেট, ব্যবস্থাপনা পরিচালক, বিহ্যাপি এন্টারটেইমেন্ট।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft