দাউদকান্দিতে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:১১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন৷

উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,বিআরডিবি কর্মকর্তা সারোয়ার আহম্মেদ, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া সরকার, ইলিটগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, জিংলাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ও বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দি প্রমূখ৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দাউদকান্দি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft