মাদারীপুরে বৃষ্টির জন্য মুসল্লীদের বিশেষ নামাজ আদায়
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৪:২০ পিএম

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণীকুল। 

বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ৫৮ বছরে মাদারীপুরের শিবচরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল। 

তাই প্রশান্তির বৃষ্টির জন্য মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার দুপুর ০১টায় শিবচরের বাহাদুরপুর ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

নামাজে ইমামতি করেন মুফতি নজরুল ইসলাম। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ দোয়া করা হয়।


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft