প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩:০৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে ইসমাইল হোসেন (১৪) নামের এক চালককে গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। পরে বিক্রি করতে গিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যে রাতে তাড়াশ উপজেলার কুন্দইল-তাড়াশ আঞ্চলিক সড়কের দিঘী নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে। হত্যাকারী একই এলাকার শ্রীপুর দিয়ারপাড়া গ্রামের মো: আব্দুল্লাহ (২২)।
জানা যায়, শনিবার সকালে ঘাতক আব্দুল্লাহ তাড়াশে আসার জন্য ভাড়ায় অটোরিকশা চালককে সঙ্গে নিয়ে রওনা হয়। পরে দুপুর ১২টার দিকে তাড়াশ-কুন্দইল আঞ্চলিক সড়কের দিঘী নামক এলাকায় সুযোগ বুঝে অটোরিকশা চালক ইসমাইল হোসেনকে গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধে হত্যা করে সড়কে পাশে ফসলী জমিতে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে অটোরিকশা তাড়াশ উপজেলার কাস্তা এলাকায় বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে মাধাইনগর ইউপি চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিবের কাছে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীকে চালক ইসমাইল কোথায় জিজ্ঞাসা করা হলে তার কথাবার্তায় সন্দেহ হলে চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব পুলিশে সোর্পদ করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে অটোরিকশা ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সে হত্যা করে ছিনতাইয়ের কথা স্বিকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে দিঘী নামক এলাকায় পৌছে অটোরিকশা চালক ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জ/আ