প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ২:৫৭ পিএম

শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পরে যায়।
এতে ঘটানাস্থলে ইজিবাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার জমাদ্দার মোড় গোলচত্বরে এ ঘটনা ঘটে।
নিহত লাক্কু মাদবর (৩২) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর ছয়জন আহতসহ সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে।
জ/আ