আসন্ন বাজেট হবে জনবান্ধব: অর্থমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৮:৫৫ পিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মন্তব্য করে বলেছেন, আগামীতে বাজেটের জন্য আর ঋণ নেওয়া লাগবে না। আসন্ন বাজেট হবে জনবান্ধব, এ বাজেটটি হবে জনগণের সুবিধার্থে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, আগামীতে এমনভাবে বাজেট প্রণয়ন করবো যাতে কোনো ধরনের ঋণ নেওয়া না লাগে। বাজেট হবে এমন যেন ঋণের প্রয়োজন না হয়, আগামীতে আর ঋণ নেব না।

তিনি বলেন, আমরা ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। যেখানে সব সুযোগ-সুবিধা থাকবে। ২০৪১ সালের স্বপ্নের সিঁড়িতে আছি।

অর্থমন্ত্রী বলেন, সারা বিশ্ব একটা খারাপ অবস্থার মধ্যে আছে, তারমধ্যেও আমরা আশা-প্রত্যাশা ধরে রেখেছি। এই বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৯ শতাংশ। এর আগের বছর ছিল ৩ দশমিক ৪ শতাংশ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft