দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৮:৫১ পিএম

দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ-১৪৩০ এর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকল বাধা দূর করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার, বাধা ও বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

তিনি বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে। ভিডিও বার্তায় সরকারপ্রধান দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ নববর্ষ’।


-জ/অ
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft