প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫:৩২ পিএম

বান্দরবানে পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২টায় বান্দরবানের অরুণ সারকী টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বান্দরবান জেলা শিক্ষাক্ষেত্র এখন আর পিছিয়ে নেই। আমাদের সন্তানদের দায়িত্ব চাইলে যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিতে পারে। একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অন্তত ২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিলে বা দায়িত্ব নিলে জেলায় আমার অনেক শিক্ষার্থী উঠে আসবে। আগামীতে এ জেলা দেশের অন্যতম শিক্ষিত নাগরিকদের জেলায় পরিনত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নুরুল আলম চৌধুরী।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী পপ্রকৌশলী আবুবিন মো. ইয়াছির আরাফাত জানান, উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বান্দরবান পার্বত্য জেলায় কলেজ পর্যায়ে ৩০৩ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৬৩ লাখ ৪১ হাজার টাকা প্রদান করা হয়।