জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা সংকটাপন্ন
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫:২৯ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর বরাত দিয়ে তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আগে চোখ খুললেও গতকাল থেকে চোখ খুলছেন না। গতকাল তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, জাফরুল্লাহ চৌধুরী কিডনি ফেইলিউর, লিভা‌রের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে গিয়েছে। গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ।

এদিকে জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে। তবে তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে তাতে সাড়া মিলছে বলে জানিয়েছেন মামুন মোস্তাফী।

বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে,দুপুর সোয়া ২টায় জাফরুল্লাহর কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনও ভেন্টিলেশনে আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft