ভুরুঙ্গামারীতে কুরআন অবমাননার অভিযোগে নারী আটক
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:২৪ পিএম আপডেট: ১১.০৪.২০২৩ ৪:৩০ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র আল কুরআন শরীফ অবমাননার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা তিলাই ইউনিয়নে এ ঘটনার পর ওই নারীকে থানা হেফাজতে নেয় পুলিশ। 

আটক ওই নারীর নাম ফাতেমা বেগম (৫০)। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের  মৃত জহির উদ্দিনের ছেলে আসকার হোসেনের স্ত্রী। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই নারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বনিবনা ছিলো না। সামান্য বিষয় নিয়ে ঝগড়া থেকে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটত। একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করতো। গত রোববার রাত ১১ টার দিকে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লাগে। সন্দেহ কাটাতে ঝগড়ার এক পর্যায় পবিত্র কুরআন শরীফ নিয়ে শপথ করার জন্য একে অপরকে বলে। পরক্ষনেই স্ত্রী ফাতেমা বেগম রেগে গিয়ে কুরআন শরীফ মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং কুরআনের উপর দুপা দিয়ে দাড়িয়ে থাকে। সোমবার সকালে পুনরায় ঝগড়া করে ফাতেমা তার স্বামীকে বাড়ি থেকে বের করে দিলে ঘটনাটি জানাজানি হয়।

পবিত্র আল কুরআন শরীফ অবমাননার খবর পেয়ে ফুঁসে ওঠে স্থানীয় জনতা। আল কুরআন অবমানাকারীর সর্বোচ্চ শাস্তি চেয়ে শত শত মানুষ বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের সহায়তায় ইউপি চেয়ারম্যান ও ওলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। তিনি জানান, আটক ওই নারীর বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভুরুঙ্গামারী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft