নাটোরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:১৭ পিএম

নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় তার নিজ বাসভবনে এই অনুদানের চেক বিতরণ করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এমপি।

এসময় ৮ জন দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ১৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft