শিবচরে ট্রাক চাপায় নিহত ১
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৬:১৫ পিএম

মাদারীপুরের  শিবচরে পাঁচ্চর বাসস্ট্যান্ডে এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় মোঃ কাবুল বেপারী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত মোঃ কাবুল বেপারী শিবচর উপজেলার বন্দরখোলার ইউনিয়নের শিকদারের হাটের মোসলেম বেপারীর ছেলে। 

শিবচর থানার হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায, সোমবার সকাল সাড়ে ৭টার সময় বগুড়া থেকে তরমুজ বোঝাই একটি ট্রাক (বগুড়া ট-১১-২২৪৩) রাস্তা পারাপারের সময় একপথচারীকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় কাবুল বেপারীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটিকে আটক করেছে শিবচর হাইওয়ে পুলিশ। পলাতক রয়েছে ট্রাক চালক।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft