বান্দরবানে ভূমি মালিকের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৬:১৩ পিএম

বান্দরবানে ভূমি অধিগ্রহণ এ ক্ষতিগ্রস্ত ১১ জন ভূমি মালিকের মাঝে ক্ষতিপূরণের তেষট্টি লাখ ছত্রিশ হাজার আটশত বাহাত্তর টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (১০ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের কাছে চেক বিতরণ করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এসময় রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) অরুপ রতন সিংহ সহ ভূমি মালিকরা উপস্থিত ছিলেন। এদিন লামা উপজেলা এর ছয়জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা এর চারজন এবং সদর উপজেলা এর একজন ভূমি মালিক এল.এ.চেক গ্রহণকরেন। 

এ বিষয়ে জেলা প্রশাসন এর কর্মকর্তারা জানান, সরকার এর উন্নয়নমূলক কাজে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ১১জন কে আজ চেক দেওয়া হলো। ক্ষতিপূরন এর চেক বিতরন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং এটি অব্যাহত আছে। 

এদিকে ক্ষতিপূরণ এর এল.এ চেক হাতে পেয়ে সন্তুষ্টি জানিয়েছে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা। কোনও প্রকার হয়রানি ছাড়াই দ্রুত সময়ে চেক পাওয়ায় জেলা প্রশাসনকে প্রশংশায় ভাসিয়েছেন দুরদুরান্ত থেকে আসা এসব ভূমি মালিকরা।

জ/আ 



 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বান্দরবান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft