কালীগঞ্জে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৬:১৮ পিএম আপডেট: ১০.০৪.২০২৩ ৬:১৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার ভোর ৫ টার দিকে তাদের আটক করা হয়। 

আটক দুই মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার বলাকান্দর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমরান হোসেন ও  ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমিত দাস বাবু। 

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুইজনকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে  এসআই কাবিরুল ইসলাম ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি ও সমিত দাস বাবুর বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কালীগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft