শিবচরে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৫:৪৩ পিএম আপডেট: ১০.০৪.২০২৩ ৫:৪৫ পিএম

মাদারীপুরের শিবচরে গতকাল রাতে অভিযান চালিয়ে ১১শত পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া একই রাতে অপর একটি স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা সহ আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শিবচর থানায় পুলিশ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
   
শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালীন সময় গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। 

এসময় শিবচর উপশহর সড়কে এর পাশে নলগোড়া নামক স্থানে কতিপয় ব্যাক্তি মাদক ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে সেখানে অভিযান চালায়। 

এসময় মুল হোতা কথিত মাদক কারবারি মো. মাহামুদ খলিফাকে বহনকারী মোটরসাইকেলে পুলিশ চ্যালেঞ্জ করে। তার ব্যবহ্রত মোরসাইকেল ও তার শরীর তল্লাশি চালিয়ে সাথে থাকা ১১শত পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মাহবুব খলিফা দ্বিতীয়াখন্ড ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মো দাদন খলিফার ছেলে। আটককৃত অপর আসামীরা হলো- শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের জসীম ফকিরের ছেলে মো: সোহাগ ফকির। তাদের কাছ থেকে সর্বমোট ১১০০ (এক হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এছাড়াও গত রোবাবার রাতে পৃথক অপর একটি স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো- শ্বিচর পৌর এলাকার শিবরায়েরকান্দি গ্রামের ইলিয়াছ মাদবরের ছেলে যুবায়ের মাদবর যুবেল (২১), স্বাস্থ্য কলোনীর  বেলায়েত হোসেন ছেলে মতিউর রহমান সাগর । 

এই ব্যাপারে শিবচর থানায় পৃথক মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft