নাজিরপুরে ইউপির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:০৪ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

রোববার (০৯ এপ্রিল) জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা এ তফসিল ঘোষণা করেন। 

ওই দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আগামী ২৭ এপ্রিল মনোনয়ন দাখিল, ৩০ এপ্রিল মনোনয়ন বাছাই, ৮ মে প্রাথিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ২৫ মে ভোট গ্রহনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

জানা গেছে, এর আগে গত ১ নভেম্বর  নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালাদারের মৃত্যু হয়। 

গত ২৭ ফেব্রুয়ারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্ব›দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। 

আর এ জন্য তিনি ইউপিচেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করলে ওই পদটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft