পরীমণির ‘মা’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:১৮ পিএম

চিত্রনায়িকা পরীমণির ‘মা’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে ‘মা’ সিনেমা। 

সমপ্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মা ছবিটি মুক্তির তারিখ জানানো হয়। চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল পরীমণির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। 

গেল বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এরমধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগেই ‘মা’ সিনেমার কাজ সম্পন্ন করেন। 

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন-আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

পরীমণি বলেন, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি বোঝানো যাবে না।

সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ চলচ্চিত্রে।

সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। যদিও মা দিবস ১৪ মে, তবে চলচ্চিত্রটি মুক্তি পাবে বিশ্ব মা দিবসকে কেন্দ্র করেই।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পরীমণি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft