ফরিদপুরে ৩২ পিস ইয়াবা সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৮:১৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে ৩২ পিস ইয়াবা সহ ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আশরাফুজ্জামান জোহাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আশরাফুজ্জামান জোহা ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

 শনিবার রাত ১১টার দিকে বোয়ালমারীর মহিশালা এলাকা থেকে ইয়াবাসহ আশরাফুজ্জামানকে আটক করে পুলিশ। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জানান, রোববার সকালে তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার ওসি আরও বলেন, 'আশরাফুজ্জামানকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।'

এদিকে আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর আজ ফরিদপুর জেলা ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি, তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft