ভারতে ৪ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ২শ’
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৮:০৮ পিএম

২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৭টি। এই সংখ্যা বেড়ে ৩ হজার ১৬৭ হয়েছে। সম্প্রতি ২০২২ সালের তথ্যে জানা গেছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ২০২২ সালের সর্বশেষ বাঘ শুমারি থেকে এই তথ্য জানা গেছে। 

তিনি আরও বলেন, 'ভারত শুধু বাঘদেরই বাঁচাতে সক্ষম হয়নি, বরং এমন একটি বাস্তুতন্ত্র তৈরি করেছে, যেখানে তারা বংশবিস্তার করতে পারছে।'

মোদি একইসঙ্গে 'দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স' নামে একটি উদ্যোগের ঘোষণা দেন, যার লক্ষ্য হবে বিশ্বের বিড়াল গোত্রীয় ৭ ধরনের প্রাণিকে সুরক্ষা দেওয়া। 

এ প্রাণিগুলো হলো—বাঘ, লেপার্ড, স্নো লেপার্ড, জাগুয়ার, পুমা ও চিতাবাঘ। এই উদ্যোগের মাধ্যমে যেসব দেশে এসব প্রাণি এখনো অবশিষ্ট রয়েছে, তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবৈধ শিকারিদের দমন করবে।

বাঘ শুমারির তথ্য প্রকাশের আগে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বন্দিপুর জাতীয় উদ্যানে বাঘের অভয়ারণ্যে 'সাফারি' করতে যান প্রধানমন্ত্রী মোদি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাঘ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft